• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বাস কাউন্টার দখল নিয়ে সংঘর্ষ, থানায় অভিযোগ 

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় বাস কাউন্টার দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে তেঘরিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় বাস কাউন্টার ব্যবসায়ী মোঃ বিল্লাল (২৭) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রিফাত মোল্লা, মেহেদী হাসান, মোঃ হাসান, স্বপন, শহীদ, আকাশ, শাহিন, নাঈম, রবিন, শিবলু, রাকিব, সিয়াম, ইয়াছিন, আঃ আজিজ, সাজ্জাদ, নিশাদসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে কাউন্টার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কাউন্টার দখলের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী বিল্লাল জানান, বুধবার দুপুরে অভিযুক্তদের কয়েকজন জোরপূর্বক কাউন্টারে এসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা কাউন্টারে ভাঙচুর চালায় এবং ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করে।

ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী বিল্লাল অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...