• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ কেরানীগঞ্জে কিশোরী হত্যার রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক গ্রেপ্তার কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৩০ হাজার টাকার বিরোধে প্রেমিকের হাতে খুন কিশোরী তানজিলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার রানা ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান সওজের মাস্টাররোল ড্রাইভার নাসিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ কেরানীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশা চালক আহত, চালক আটক

কেরানীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশা চালক আহত, চালক আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গৌড়চত্ত্বর মোড় এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যানজটের কারণে অটোরিকশাটি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করা হয়। এ ঘটনায় বিআরটিসি বাসের চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...