• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে বিএনপি নেতার মৃত্যু, শোক জানালেন রিজভী ও আমান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া শোকবার্তায় রিজভী মরহুম ফজলুল করিম মোল্লার রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করেন।

শোকবার্তায় রিজভী বলেন, ফজলুল করিম মোল্লা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। হযরতপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনেও সক্রিয় ছিলেন।

রিজভী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান পৃথক শোকবার্তায় ফজলুল করিম মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মরহুমকে ইউনিয়ন বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...