• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জিয়াউর রহমান টিপু (৩২), মো. বিল্লাল হোসেন সাব্বির (৪৭) ও মো. খোকন (৫৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম।

তিনি জানান, আজ ভোর রাতে শুভাঢ্যা উত্তরপাড়া খান বাড়ি মসজিদ রোডে আবুলের দোকানের ভাড়াটিয়া মিজানের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ  তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি অবৈধ এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...