• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার এক প্রতারক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায়  ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এতথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার লিটন খান প্রিন্স দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি এলাকার আজিজুল খানের ছেলে।

 

পুলিশ বলছে, গত সোমবার রাতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর স্ট্যান্ডে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা ভুয়া নেমপ্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ভুয়া র‍্যাঙ্কব্যাজ এবং ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...