• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মারধর-চাঁদাদাবির অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহীন এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ইকুরিয়া এলাকায় (বিআরটিএ) অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক মোঃ সেলিম আহমেদ বলেন, শাহীন ভাইকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আসল অপরাধী ‘নিজাম উদ্দিন’সহ জড়িত সকল চক্রান্তকারীদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করা হোক।

এসময় ভুক্তভোগী ফয়েজ আহমেদ শাহিন এর স্ত্রী সর্ণা বেগম বলেন, আমার স্বামীর বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলা অতিবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে তাকে দল থেকে করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদে পুনরায় বহাল করার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...