• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক জানান, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হবে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, ভাষা শহিদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়ন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় দিবসটি পালনের অংশ হিসেবে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাকের নির্দেশনাও প্রদান করা হয়। এতে পুরুষদের সাদা-কালো পাঞ্জাবি এবং নারীদের সাদা-কালো শাড়ি পরিধানের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া দিবসের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...