• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান নামে এক (১৭) বছরের কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত হাসান হ্যাপি ওয়াশিং ফ্যাক্টরিতে হেলপারের কাজ করতেন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম আগানগরের বাশপট্টি বেরিবাদ এলাকায় এই হত্যাকাণ্ড হলে আজ পহেলা আগস্ট থানায় মামলা করে নিহতের পরিবার।

ঘটনার অনুসন্ধানে, সিসিটিভি ক্যামেরা দেখা যায় ৩১ জুলাই বেলা ১১ঃ৫০ মিনিট, ৬ থেকে ৭ জন যুবক হাতে লাঠি এবং দেশি অস্ত্র নিয়ে ছোটাছুটি করছেন। ওয়াশমেইল কর্মী হাসান সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, সিগারেট কেন খেলো এমন বিষয়ে বাগবিতণ্ডা হলে হাসানকে ছুরিঘাত করে  সাগর এবং রিফাতসহ তার সহযোগীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

প্রত্যক্ষদর্শী এবং পরিবার বলছে,  সিগারেট কেন খেলো এমন প্রশ্ন করেই হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তিনজন এজহারভুক্ত সহ অজ্ঞাত নামা তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

হত্যাকাণ্ডের ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থান ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত হাসান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা রুকুন্দী গ্রামের জয়নালের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...