• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মাহমুদুল হাসান, কেরানীগঞ্জ:  ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে। তাঁর স্বামীর নাম সলিম উদ্দীন।

নিহত শাহিনুরের স্বজন জামাল জানান, সকালে শাহিনুর তাঁর ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে চরসোনাকান্দা থেকে রামেরকান্দা হয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি গোয়ালখালী এলাকায় পৌঁছলে সামনে গাড়ি দেখে হঠাৎ ব্রেক করলে তিনি পেছন দিক থেকে সড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি তাঁদের থানার রেকর্ডে নেই।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, সড়ক পারাপারের সময় ওই পথচারী দুর্ঘটনার শিকার হন। মরদেহ থানায় রাখা হয়েছে। সিআইডির তদন্ত দল নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...