• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ১৯ স্বর্ণের বারসহ তিনজন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে ১৯টি স্বর্ণের বারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) ও তাদের এক সহযোগী। আটককৃতদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্বাভাবিক টহলরত টিম ২ জন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...