• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ক্যানসার ও কিডনি রোগীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসার ও কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সুখবর রয়েছে। চলতি বছরে চিকিৎসায় এককালীন সহায়তা ৫০ হাজার টাকা হলেও প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে শিগ্‌গিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এই স্বাস্থ্যকর্মীদের ৮০ ভাগই হবে নারী।
তিনি বলেন, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবের টিকা প্রদান করেছে।
একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ এবং নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...