• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে নগদ ৫০০০ টাকা সহায়তার ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাষ্ট্রক্ষমতায় গেলে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা নগদ সহায়তার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ রেজাউল করীম এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে আরও বলা হয়, প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ চালু করা হবে।

ইসলামী আন্দোলনের আমির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় স্বাস্থ্য কার্ড চালু, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালুর কথা বলেন।

ইশতেহারে ন্যাশনাল জব পোর্টাল চালুর কথা উল্লেখ করা হয়, যেখানে দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে।

কর্মজীবী নারীদের জন্য প্রয়োজনীয়সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস ব্যবস্থাপনা চালু, সেবাকেন্দ্রিক করব্যবস্থা এবং সবার জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা নিশ্চিত করার কথাও ইশতেহারে বলা হয়।

এ ছাড়া নারী পোশাকশ্রমিকদের জন্য আবাসনব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সৈয়দ রেজাউল করীম বলেন, রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...