• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

খাল থেকে ববি কর্মকর্তার লাশ উদ্ধার

মেহরাব হোসেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নুরুল হক নুরের লাশ উদ্ধার করেছে পুলিশ । বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশে বয়ে যাওয়া একটি খাল থেকে ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। পরে ২ টার দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে মারা গেছে । তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো রয়েছে। আমরা তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি পশ্চিম কর্ণকাঠির মধ্যে পড়েছে।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপাচার্য প্রফেসর ড.শুচিতা শরমিন। এক শোকবার্তায় তিনি বলেন, নুর ইসলামের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...