• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইসরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) বেলা এগারোটার দিকে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণঅবস্থান কর্মসূচি পালনের আগে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ  হান্নান, সিনিয়ার যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ আহবায়ক কামরুজ্জামান খোকন,  আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম সচিব সরোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু  সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...