• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

চাই ন্যায্য মূল্য: কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধে ভোলার প্রান্তিক খামারিদের মানববন্ধন

এইচ আর সুমন , ভোলা
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভোলার প্রান্তিক খামারিদের রক্ষায় ‘কাজী ফার্মস’ এর কন্ট্রাক্ট ফার্মিং এর নামে কথিত দাদন ব্যবসা বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর), বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন কাজী ফার্মস ভোলা অফিসের সামনে ‘প্রান্তিক খামারি রক্ষা পরিষদ’-এর ব্যানারে এই ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​​মানববন্ধনে বক্তারা বলেন, সিন্ডিকেট মাফিয়া কাজী ফার্মসের হাতে প্রান্তিক খামারিরা জিম্মি হয়ে পড়েছে। তাদের প্রধান দাবি হলো প্রান্তিক খামারিরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। কন্ট্রাক্ট ফার্মিংয়ের আড়ালে খামারিদের জিম্মি করে কাজী ফার্মস যেই দাদন ব্যবসা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। খামারিদের এই জিম্মিদশা থেকে মুক্তি দিতে হবে। ​বক্তারা আরও উল্লেখ করেন, ভোলা একটি দ্বীপ জেলা এবং এই জেলা থেকে সড়ক পথে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই, অবিলম্বে ভোলা থেকে কন্ট্রাক্ট ফার্মিং ব্যবসা বন্ধের জোর দাবি জানান তারা।
কন্টাক্ট ফার্ম বন্ধ করে হাজার হাজার পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমরা জীবন জীবিকার জন্য লড়াই করতেছি। আমরা আশা করি আপনারা এই সবগুলো বিবেচনা করে আমাদের প্রান্তিক পোল্ট্রি খামারিদের রক্ষায় আমাদেরকে সহযোগিতা করবেন।
​আগামী সাত কর্ম দিবসের ভিতরে সু-চিন্তিত সিদ্ধান্ত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় ভোলা জেলার প্রান্তিক খামারিগন উক্ত দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

 

পরে কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশ মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী।
​
​​মানববন্ধনে বক্তব্য রাখেন ‘প্রান্তিক খামারি রক্ষা পরিষদ’-এর আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আহসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে পরিণত হয়।পরে কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...