• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড

দর্পন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি প্রখর রোদের কারণে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ ও প্রাণিরা। গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

গরমে কাজ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। শহর ঘুরে দেখা গেছে, রিকশা ও ভ্যানচালকেরা গরমে হাঁপিয়ে উঠছেন। তাদের অনেককে কোনো গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।

সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভ্যানচালক কাজল আলী বলেন, ‘গরমের কষ্ট সহ্য করা যাচ্ছে না। সকাল থেকে রোদ, যাত্রীও পাচ্ছি না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা তীব্র তাপপ্রবাহের আওতায় পড়ে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি। আগামী ১৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। এরপর বৃষ্টি হতে পারে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...