• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

জনগণের সমর্থনেই এ বিজয় সম্ভব হয়েছে: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। বিজয়ের পর তিনি এ সাফল্যকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। জনগণের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও আস্থার ফলেই আজকের এ অর্জন সম্ভব হয়েছে।”

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি ঢাকা-২ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, “ঢাকা-২ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে  শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...