• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবিতে ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও ‘ক্রিয়েটিভ ক্ল্যাশ’ অনুষ্ঠিত

সাব্বির, জাবি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (JUCC) তাদের নবনিযুক্ত সাধারণ সদস্যদের বরণ করে নিয়েছে।

৩১ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘অল টাইম বান প্রেজেন্টস জেইউসিসি ইন্সপায়ার ২.০: ফ্রেশার্স রিসিপশন’ শীর্ষক এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং সৃজনশীল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. এ. কে. এম. রশিদুল আলম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আউলাদ হোসেন এবং একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান দিপু।

অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে শৃঙ্খলার মাধ্যমে ক্যারিয়ার গড়ার অর্থবহ দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করতে আয়োজিত ‘ক্যারিয়ার টক’ সেশনে দেশবরেণ্য শিল্প নেতারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। এই সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর এবং বিকাশের কমার্শিয়াল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট (পে-রোল বিজনেস) সরোবার কুমার চন্দ। তারা শিক্ষার্থীদের কৌশলগত ক্যারিয়ার ভাবনা এবং ইন্ডাস্ট্রির প্রত্যাশা অনুযায়ী নেতৃত্বের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

জেইউসিসি ইন্সপায়ার ২.০-এর অন্যতম আকর্ষণ ছিল ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ক্ল্যাশ’। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ডিজিটাল স্টোরিটেলিং দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অসংখ্য দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দলকে ৫,০০০ টাকা, প্রথম রানার-আপকে ৩,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপকে ২,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের জন্য ছিল সার্টিফিকেট, গিফট হ্যাম্পার এবং ক্লাবের ভবিষ্যৎ ইভেন্টগুলোতে বিশেষ অংশগ্রহণের সুযোগ।

অনুষ্ঠানে বিনোদনের জন্য ছিল ইন্টারেক্টিভ কুইজ, র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় সব পুরস্কার। সবশেষে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে শিক্ষার্থীদের লাইভ কনসার্ট ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

ক্লাবের সভাপতি ইন্তেখাব ফারদিন তুর্জ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এই আয়োজনের সফল সমাপ্তিতে টাইটেল স্পন্সর ‘অল টাইম বান’ সহ সকল পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...