• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবিতে নারী শিক্ষার্থীদের শুদ্ধভাবে কুরআন শেখার বিশেষ সুযোগ

জাবি প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখাতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ ‘কুরআন ও তাজউইদ প্রশিক্ষণ কোর্স’। রোকেয়া হল সংসদের সহযোগিতায় এই কোর্সের আয়োজন করেছে ‘কুরআন ও কালচারাল স্টাডি ক্লাব’ (ফিমেল সেকশন)।

আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নামাজরুমে এই বিশেষ প্রশিক্ষণ ক্লাসের সূচনা হবে।
​
আয়োজক সূত্রে জানা গেছে, এই কোর্সে সর্বমোট ২০টি ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসগুলো প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে ১৫ রোজা পর্যন্ত বিকেল ৩:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত চলবে।

কোর্স শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এবং কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ঘোষণা।
​
আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সেক্রেটারি আল মাহদি বলেন, “কুরআনের আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যাতে শুদ্ধ উচ্চারণে ও সঠিক নিয়মে পবিত্র কুরআন তিলাওয়াত শিখতে পারেন, সেজন্যই আমাদের এই আয়োজন। আশা করি, এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবেন।”

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্ষের নারী শিক্ষার্থীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। কোর্সটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রোকেয়া হল সংসদ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...