• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি রিমন সম্পাদক জাহিদুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাদারীপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রিমনকে সভাপতি ও একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আবিদ হাসান খান কৌশিক ও  সাধারণ সম্পাদক লামিয়া রহমান তৌষি (পূর্ণতা), স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন ৫০ তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী জাফর মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক পদে আছেন ৫০ তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শালমান শাহ্।
বিবৃতিতে বলা হয়, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
কমিটির নতুন সভাপতি মেহেদী হাসান রিমন বলেন, ভবিষ্যতে মাদারীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, মাদারীপুর জেলা ছাত্র সংসদ মাদরীপুরের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। আমি স্বপ্ন দেখি আগামীতে মাদারীপুর জেলা ছাত্র সংসদকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...