• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবিসাসের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সাব্বির, জাবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে জাবিসাস এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরে জাতীয়পর্যায়ে জাবিকে পরিচিত করে আসছে। গঠনমূলক কার্যক্রম মানুষের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে। আর শুরু থেকে এ কাজটিই করে আসছে জাবিসাসের সদস্যরা। আগামীতে জাবিসাসের পথ চলায় এ তরুণ সাংবাদিকরা যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ’গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ধরনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ভূমিকা সবসময়ই গৌরবোজ্জ্বল। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সেই ইতিহাসকে সত্য ও নিরপেক্ষভাবে তুলে ধরা। অরুণোদয় সাময়িকী ও এই চিত্রপ্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। সমালোচনা ও চাপের এই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যে দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে এই সংগঠনটি বারবার সাহসী ভূমিকা রেখেছে।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাবিসাসের সভাপতি মেহেদী মামুন বলেন, ৫৩ বছরের দীর্ঘ অভিযাত্রা জাবিসাসের গৌরবোজ্জ্বল অর্জন, আমাদের পাথেয়। সাহস ও সম্ভাবনার সাথে বস্তুনিষ্ঠতা আমাদের এগিয়ে নেবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের এবং দেশ ও জনগণের স্বার্থ- সংশ্লিষ্ট বিষয় আমাদের কাছে অগ্রাধিকার পাবে বলে আমরা মনে করি। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর নানারকমের হামলা ও আক্রমণ হচ্ছে তবে এসবের পরেও সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং শরীফ মেটাল লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব, জাতীয় ছাত্রশক্তির শাখা সভাপতি জিয়া উদ্দিন আয়ান ও সম্পাদক নাদিয়া অন্বেষাসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
প্রসঙ্গত, এদিন গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও সাময়িকী ‘অরুণোদয়’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সোনালী ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্স লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...