• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

জাবি প্রতিনিধি: 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) শাখা শিবিরের এক সদস্য সমাবেশে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের সরাসরি ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ২০২৬ সেশনের জন্য মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

সমাবেশে নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে, নবনির্বাচিত সভাপতির বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...