• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন”শীর্ষক কর্মশালা আজ (সোমবার) জেলা প্রশাসনের সহযোগিতায় ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। দুর্নীতি উন্নয়নের অন্তরায়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতিকে রোধ করতে হবে।

আয়-ব্যয়ের বৈষম্যকে দুর্নীতির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, যার কাছে টাকা আছে সমাজে তার গ্রহণযোগ্যতা বেশি, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে কেউ যখন সমাজে সম্মান পায়, তখন অন্যরাও সেই পথে চলতে উৎসাহিত হয়। তাই সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক উদ্যোগ নিতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার বিভিন্ন খাতের সেবাকে ডিজিটালাইজড করেছে, যা স্বচ্ছতা বাড়িয়েছে ও দুর্নীতির সুযোগ হ্রাস করেছে। নাগরিক পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট আবেদন, ভূমি তথ্যসহ বিভিন্ন বিল অনলাইনে পরিশোধের ফলে জনগণের সেবাপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ হয়েছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি বন্ধে সবচেয়ে জরুরি মানসিকতার পরিবর্তন। সঠিক জায়গায় সঠিক মানুষকে দায়িত্ব দিতে পারলে এবং দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। কিন্তু এ সংস্কারের আগে ব্যক্তি সংস্কার প্রয়োজন। নিজের আচরণে নৈতিকতার স্পর্শ আনতে পারলে সংস্কার সম্ভব। নিজেকে শুদ্ধাচারী করতে পারলে তখনই প্রতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা করা যাবে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন বক্তৃতা করেন। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিভিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় স্থানীয় প্রশাসন, সেবাদানকারী প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...