• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
FILE PHOTO: U.S. President Donald Trump welcomes Israeli Prime Minister Benjamin Netanyahu at the entrance of the White House in Washington, D.C., U.S., April 7, 2025. REUTERS/Leah Millis/File Photo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্টকমের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করলো ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই তিন শীর্ষ ব্যক্তির মাথার যৌথ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ইউরো, যা মার্কিন ডলারে প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ডলার। ইব্রাহিম আজিজি জানিয়েছেন, যে বা যারা এই তিনজনকে ‘নরকে পাঠাতে পারবে’ তারাই এই পুরস্কার পাবেন। তবে বিষয়টি এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই মূলত এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশটির পার্লামেন্টে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল তৈরি করা হচ্ছে, যেখানে সংবিধিবদ্ধভাবে এই পুরস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে। বিলটি পাস হয়ে আইনে পরিণত হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ানও টেলিগ্রাফ ইউকে-কে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার লক্ষ্য নিয়ে তৈরি এই বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোট হতে যাচ্ছে। এদিকে ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ জানিয়েছে, মাথার দাম ঘোষণার এই বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচার করার জন্য আলাদাভাবে আরও ৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্তহত্যার নিশানা বানানোর লক্ষ্যে ইরান আগেও বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছে। এর প্রেক্ষিতে গত বছর ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ভূমিকা নেবে এবং তাদেরকে পৃথিবী থেকে মুছে ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...