• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেনা। তবে সমর্থকদের ভোট দিতে বাঁধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মত কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শনিবার বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, প্রতিটি জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, র্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তা সহ প্রকাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বরিশাল জেলা ও বিভাগের নির্বাচন কার্যলয়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...