• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ডেঙ্গু আক্রান্তে শেবাচিমে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় দুইজন ও পিরোজপুরে ১০জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তাররোধ করতে বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...