• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাকায় গরুর লাথি-গুঁতা খেয়ে ৮০ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাজধানী ও এর আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, শিংয়ের গুঁতা এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে এখন পর্যন্ত ৮০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ঢামেকের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। এদের মধ্যে অনেকে গরুর লাথি, শিংয়ের গুঁতা ও কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ফারুক (৫০), আনিছ (৩০), হারুন (৪০), জাহিদ (৪২), জুয়েল (৩৮), রাহাত (২৩), করিম সিকদার (৪২), আবু কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), ইব্রাহিম (২৫), সাদ্দাম (৩০), রাব্বি (২২), সেলিম (৪৩), মিজানুর রহমানসহ (৬০) আরও অনেকে।

ঢামেকের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ জন আহত হয়ে জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। কিছু রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে ভর্তি দেওয়া হচ্ছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...