• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’ এভারকেয়ার হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ চিকিৎসক ভাইয়ের এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর ঝিলমিল হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হোন ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাকা জেলার জুলাই মাসের মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় চাকা ভোলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন খানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই মাসের কর্মদক্ষতা ও সার্বিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই প্রাণ কৃষ্ণ অধিকারী, এসআই নিতাই দাস এবং এসআই মনিরুল ইসলাম। একইসঙ্গে শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়া।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি সাইফুল আলম বলেন, জুলাই মাসে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ৫৩ টি মাদক মামলা সহ একাধিক আসামী গ্রেফতার করা হয়েছে। ২৯ জুলাই আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে বদলি হয়ে ঢাকা জেলা পুলিশে সংযুক্ত হয়েছি এবং একই দিন দায়িত্ব হস্তান্তর করছি। দায়িত্ব ছাড়ার দিনই ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয়। আমি ডিসেম্বর ২০২৫ সালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করি এবং দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতা ও জনগণের সমর্থন পেয়েছি। এই স্বীকৃতি তাদেরও প্রাপ্য।
অনুষ্ঠানে নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি ভাদের পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় আরও উন্নত, কার্যকর ও ডানবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...