• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অবরুদ্ধ প্রভোস্টকে তাঁর কার্যালয় থেকে বের করে নিতে গিয়ে শিবিরের নেতাকর্মী ও হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগষ্ট) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এতে হল সংসদের সহ সভাপতি (ভিপি) আবু নাঈম ও সাধারণ সম্পাদক (জিএস) ইমামুল হাসানসহ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে প্রভোস্টের কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল-মামুনের পদত্যাগের দাবিতে সন্ধ্যা কার্যালয়টি অবরুদ্ধ করে রেখেছিলেন শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতাও কিছু শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হল প্রাধ্যক্ষকে কার্যালয় থেকে বের করে নিতে রাতে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং এবং কয়েকজন সহকারী প্রক্টর। একপর্যায়ে হল সংসদ, শিবির ও ডাকসু নেতারা তাঁদেরও প্রভোস্টের কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

পরে দুই উপ-উপাচার্য সেখান থেকে বের হয়ে যান। এ সময় প্রাধ্যক্ষের কার্যালয়ের গেটে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংয়ের সঙ্গে হল সংসদের ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসানসহ কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন।

সেসময় প্রক্টর ও প্রভোস্টকে সেখান থেকে বের করে নিতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শিবিরের ও হল সংসদের নেতাকর্মীদের হাতাহাতি হয়।

হামলার সময় প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাংও ধাক্কা খেয়ে একটি পিলারের সঙ্গে পড়ে যান। পরে ছাত্রদলের একদল নেতা-কর্মীরা প্রক্টর ও প্রভোস্টকে তাঁর কার্যালয় থেকে বের করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি বলেন, অন্যান্য হল থেকে শিবিরের নেতা-কর্মীরা সেখানে এসেছিলেন। পরে ভিপি-জিএসদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...