• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

তজুমদ্দিনে যৌথ অভিযানে ১৩ জেলে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ভোলার তজুমদ্দিনে উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে নদীতে ফাঁদ পেতে অবৈধ চাঁই দিয়ে পাঙ্গাস মাছেরপোনা ধরার অপরাধে নৌকাসহ ১৩ জেলে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে মেঘনা নদীর সোনার চর সংলগ্ন মোহনা থেকে যৌথ অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, অবৈধ চাঁই দিয়ে পাঙ্গাসের পোনা শিকার করা অবস্থায় ১৩ জেলে, ৮টি চাঁই, ২টি নৌকা ও প্রায় ১ হাজার কেজি পাঙ্গাসের ছোট পোনা জব্দ করা হয়। এসময় ৫টি চাঁইতে পাঙ্গাসের পোনা জীবিত থাকায় তা অবমুক্ত করে দেয়া হয়। আটককৃতরা হলেন, সোহেল (২৯), আলমগীর (৩৪), মনু (১৮), মোঃ রুবেল (২৮),মোঃ হাসান (১৯), মারুফ (১৯), জিহাদ (১৮), সোহেল (২৯), মোশারফে (২৬), বাচ্চু (২১), বেলাল (২১), শাকিব (১৮) ও মোঃ রুবেল (২৫)। আটক প্রত্যেকের বাড়ি মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকায় বলে জানা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...