• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং পোষা বিড়াল জেবু।

ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পোষা বিড়াল ‘জেবু’। বিমানবন্দর থেকে তারেক রহমানের জিনিসপত্র বহনের সময় জেবুকে একটি খাঁচায় নিয়ে যেতে দেখা যায়।

 

জানা গেছে, সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...