• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তিনশো টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের, আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে পাওনা তিনশো টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে গলির রাস্তায় এ ঘটনা ঘটে।

আটক হুমায়ুন কবির কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই মাদকসেবী বলে জানা গেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...