• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২২

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে চলন্ত ট্রেনের ওপর আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। ১৪ জানুয়ারি বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমার শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...