• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দেশের অর্থনৈতিক অবস্থা আর ভঙ্গুর পর্যায়ে নেই : সালেহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা আর ভঙ্গুর পর্যায়ে নেই। দীর্ঘ চেষ্টার পর অর্থনীতিকে আইসিইউ থেকে এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেশের রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত মতবিনিময় সভা এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

নির্বাচনে রাজনৈতিক ও পেশিশক্তির প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল আসতে পারবে না এবং পেশিশক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা চাই ভালো ও জনদরদি মানুষ নেতৃত্বে আসুক, যারা কথায় নয়, কাজে প্রমাণ দেবেন।’

সংস্কার কার্যক্রম নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রীয় সংস্কার যেকোনো সরকারের দায়িত্ব, তাই আসন্ন গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘পে-স্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যদিও এতে প্রচুর অর্থের প্রয়োজন, তবে আমরা যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব।’

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...