• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

নথুল্লাবাদে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বরিশাল নগরীর নথুল্লাবাদ  বাসটার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২১ আগস্ট রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।

মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চান মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...