• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

মিরপুরে মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাতে গালির মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। এ সময় তার মাথায় ইট মেরে মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এমন লোমহর্ষক ঘটনা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে ওই ঘটনার পরপরই পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে ওই ঘটনায় জড়িত কেউ এখনও আটক হয়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। আগে থেকে ওত পেতে থাকা একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে। ওই দুর্বৃত্ত স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার কথা শুনে সাধারণ মানুষ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করেছিল।

ওই ঘটনার বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে উদ্ধার করা মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

ওসি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...