• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নারায়ণগঞ্জে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে চাষাঢ়া এলাকার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের একটি গোপন বৈঠক চলছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সম্প্রতি আওয়ামী যুবলীগের মিছিলের পর আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে গোপন সংবাদের ভিত্তিতে চাষাঢ়া গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আওয়ামী লীগ ও যুবলীগের গোপন মিটিং চলাকালে ৩ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...