• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ কেরানীগঞ্জে কিশোরী হত্যার রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক গ্রেপ্তার কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৩০ হাজার টাকার বিরোধে প্রেমিকের হাতে খুন কিশোরী তানজিলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার রানা ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান সওজের মাস্টাররোল ড্রাইভার নাসিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ কেরানীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশা চালক আহত, চালক আটক

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই পদযাত্রা শেষে জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, হামলায় গাড়ির কাঁচ ভেঙে তিনিসহ দুজন আহত হয়েছেন। ওই পোস্টে যুক্ত করা ভিডিওতে গাড়ির ভাঙা কাঁচ ও রক্তাক্ত হাত দেখান।

এছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই তথ্য জানানো হয়। শুক্রবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তবে, হামলার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি।

এ নিয়ে পরপর কয়েকদিনে সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...