• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নিখোঁজের ৩ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় তাঁতী দল নেতা উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ফেনীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর সোনাগাজী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো. আবদুল্লা আল আমিনকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার ঝোপের মধ্যে তাকে আহত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা ঝোপের মধ্যে তার গোঙ্গানির শব্দ শুনে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ ফোন করলে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্বার করে। এ সময় তার শরীর ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

এর আগে আবদুল্লা আল আমিন নিখোঁজের ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সোনাগাজী মডেল থানায় তার চাঁচি কামরুন নাহার একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। আবদুল্লা আল আমিন ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকান এলাকার আলী আজ্জম মৃদ্দা বাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে আল আমিন সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশে রওনা হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। ওই দিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ২১টি মামলা দিয়েছিল। একটি মামলায় তার ৮ বছর সাজা হলে তার স্ত্রী এক সন্তান নিয়ে তাকে ছেড়ে চলে যায়।

আবদুল্লা আল আমিনের চাচা আব্দুল হক নোমান এশিয়া পোস্টকে বলেন, আবদুল্লা আল আমিনকে পাওয়া গেছে বলে পুলিশ আমাদের খবর দেয়। পরে তাকে জরুরিভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গায়ে টর্চারের চিহ্ন রয়েছে। সে কথা বলতে পারছে না। সুস্থ হওয়ার পর কে বা কারা এসব করেছে তা জানা যাবে। আমরা এশিয়া পোস্টের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এশিয়া পোস্ট প্রথম এ নিউজটি করায় চর্তুদিকে জানাজানি হয়। সম্ভবত এ কারণে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...