• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নিজের গাড়িবহর থামিয়ে রেখে অ্যাম্বুলেন্সকে যেতে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এভিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে প্রধানমন্ত্রী অ্যাম্বলেন্সকে পথ করে দেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারওয়ান বাজারের কাছে হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইস্তস্ত করছে এগোবে কি এগোবে না।”

“মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলন্সেটিকে যেতে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটিকে যেতে দেওয়া হয়।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “এটি একটি বিরল দৃষ্টান্ত।”

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মতিঝিলমুখী একটি প্রাইভেট কারে থাকা বেসরকারি বীমা কোম্পানির কর্মকর্তা সালেহ উদ্দিন। তিনি বলেন, কারওয়ান বাজারের কাছে তখন প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে তিনি ছিলেন।

“হঠাৎ সব গাড়ি থেমে গেছে। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা যখন অ্যাম্বুলেন্সটিকে এগিয়ে দিচ্ছিলেন, তখন আমার মনটা খুশিতে ভরে উঠেছে।

“এটা একটা মানবিক দৃষ্টান্ত। সাধারণত সরকার ও রাষ্ট্রপ্রধানরা যখন সড়ক পথ অতিক্রম করতেন তখন যানবাহন চলাচল করতে দেওয়া হতো না। জনগণ দীর্ঘ সময় যানজটের দুর্ভোগ পোহাতে হতো। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর এই অবস্থা থেকে যাত্রী সাধারণরা মুক্ত হয়েছেন। আজকে একজন মুমুর্ষ রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটা উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।”

সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের ‘দায়িত্ববোধ এবং সহমর্মিতা’ সকলের জন্য শিক্ষনীয় বার্তা বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...