• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে বললেন ইসি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার ইস্যুর পদ্ধতিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার এসব কার্ড পেতে সশরীরে নয়, অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, এতদিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন যাচাই শেষে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হতো। এতে সময় ও অর্থ- দুটোরই অপচয় হতো। সে কারণেই এবারে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, নতুন ব্যবস্থায় আবেদন গ্রহণের জন্য একটি আলাদা ওয়েবসাইট চালু করা হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় সাংবাদিকরা নিজ নিজ সাংবাদিক পরিচয়পত্র এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

তিনি আরও জানান, আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনপত্রের সঙ্গে অফিসের প্যাডে করা আবেদন, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...