• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে সবগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লা বুলু।

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহবুবের রহমান শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...