• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পর্তুগালে রেস্তোরাঁয় গুলি, ৩ বাংলাদেশি আহত

আন্তজার্তিক ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

পর্তুগালের লিসবনের একটি রেস্তোরাঁয় সশস্ত্র হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার মধ্যরাতে লিসবনে বাঙালি অধ্যুষিত বেনফর্রমোচা রোডের উজান ভাটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

আহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২৯ থেকে ৪২ বছরের মধ্যে।

সিএনএন পর্তুগাল লিখেছে, একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। একজনের বুকে গুলি লেগেছে। বাকি দুজনের একজন পায়ে, অপরজন মাথায় আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলছেন, দুই থেকে তিনজন অস্ত্রধারী প্রাইভেটকারে রেস্তোরাঁর সামনে আসে। মুখোশ পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

আক্রমণের পর পর্তুগালের পুলিশ বাহিনী (পিএসপি) ঘটনাস্থল এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

লিসবনে বাংলাদেশ দূতাবাস ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের চিকিৎসা ও আইনি সহায়তার বিষয়টি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন দূতাবাসের এক কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...