• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়কে চলবে না গাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। এদিন ভোর থেকে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে কেন্দ্র করে ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
বন্ধ থাকবে যেসব পয়েন্ট
ডিএমপি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন চলবে :
* বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।
* সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।
* হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।
* ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।
* নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।
যানজট এড়াতে কয়েকটি বিকল্প পথ
মিরপুর-ফার্মগেট অভিমুখী : এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।
গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী : শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
সায়েন্সল্যাব অভিমুখী : শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।
গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান
১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
২. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।
৩. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।
৪. আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।
নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...