• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পাঁচদফা দা‌বিতে বিএম কলেজ শাটডাউন : প্রতিটি ডিপার্টমেন্টে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উন্নয়নের পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউনের ডাক দিয়ে কলেজের প্রতিটি ডিপার্টমেন্টে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে মিছিল করে প্রশাসনিক ভবনে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাই আমারা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।

অপরদিকে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা একই দাবিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।

বিএম কলেজের অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে আগামী তিন দিনের সময় পেয়েছি। দাবি বাস্তবায়নে প্রশাসনের সাথে আলোচনা অব্যাহত আছে। আশা করছি এরমধ্যে ভালো কিছু হবে।

উল্লেখ্য, এর আগে একইদাবিতে গতকাল (২৫ জুন) চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...