• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পিরোজপুরের চীন-বাংলাদেশ মৈত্রী সেতু

হাসান মামুন, পিরোজপুর
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান চালক ও হেল্পার। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ৮ম চীন বাংলাদেশ-মৈত্রী সেতুর কাউখালী অংশে ব্রিজের রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ভাঙা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...