• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পেট্রোল পাম্পে ছিনতাই: অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ডিবির একাধিক সূত্র জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এবং ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার অভিযান, উদ্ধার হওয়া আলামত এবং ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন-সংক্রান্ত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে।

গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...