• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

প্রত্যেক নাগরিক পাবেন ‘ই-হেলথ কার্ড’, ইউনিয়ন পর্যায়ে হবে আধুনিক স্বাস্থ্য ইউনিট

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যসেবাকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে মেগা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের অধীনে একটি করে আধুনিক ই-হেলথ কার্ড প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় জানানো হয়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সাধারণ মানুষের হাতের নাগালে আনতে প্রতিটি জেলা হাসপাতাল এবং সংশ্লিষ্ট সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে।
জেলা সদর হাসপাতালগুলোতেই হৃদরোগীদের জন্য করোনারি কেয়ার এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিটের সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি, রোগী পরিবহনের চরম ভোগান্তি লাঘব করতে দেশব্যাপী একটি জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করার কথাও বাজেটে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...