• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় জাতিসংঘের নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর থেকে এক বার্তায় সংস্থাটির মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার আইরিন খান ক্ষোভ প্রকাশ করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

জেনেভা থেকে প্রকাশ করা বার্তায় জানানো হয়, মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার আইরিন খান বলেন, বাংলাদেশে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রে ‘মব’ আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। সরকারকে অবশ্যই দ্রুত ও কার্যকরভাবে এসব হামলার তদন্ত করতে হবে এবং কালবিলম্ব না করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। আমি একজন অনুপ্রেরণাদায়ী নেতার পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তার মৃত্যুর ঘোষণা আসার পর স্বাধীন সাংবাদিক ও শিল্পীদের ওপর যে পরিকল্পিত মব সহিংসতা চালানো হয়েছে, তারও কঠোর নিন্দা জানাচ্ছি। জনরোষকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেকোনো সময়ের জন্যই বিপজ্জনক, বিশেষ করে এখন যেহেতু দেশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘুদের কণ্ঠস্বর ও ভিন্নমতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্প-সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এগুলো ঘটেছে। গত এক বছরে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমেই অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে।

বার্তায় আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কয়েকশ সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হত্যা, সন্ত্রাস ও অন্যান্য গুরুতর অপরাধের অস্পষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অনেকের ক্ষেত্রেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ সময় নিবর্তনমূলকভাবে আটকে রাখার ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী সরকার মূলত বিচারহীনতার পুরোনো ধারাই অনুসরণ করেছে, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে হামলা বা হুমকির বিষয়গুলোকে স্বাভাবিক হিসেবে গণ্য করছে।

জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান বলেন, যখন বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচার সংবাদমাধ্যম, সম্পাদক, সাংবাদিক, শিল্পী ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিরাপত্তা ও ভাবমূর্তিকে ঝুঁকির মুখে ফেলে এবং সরকার বা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো কোনো ব্যবস্থা না নেয়, তখন সে সব বক্তব্য সহিংসতায় রূপ নেওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে হাদি হত্যাকাণ্ড এবং সংবাদমাধ্যমে হামলার ঘটনা তদন্ত করার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগের এই সময়ে সাংবাদিকসহ সুশীল সমাজকে রক্ষায় কার্যকর সুরক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার যদি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তা হলে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা, রাজনৈতিক প্রার্থী, নারী ও সংখ্যালঘুরা যাতে কোনো ধরনের প্রতিহিংসার শিকার হওয়ার ভয় ছাড়াই তাদের মৌলিক অধিকারগুলো চর্চা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রখ্যাত তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর (প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়) পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হলে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় এবং ছায়ানট সংস্কৃতি-ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপরও হামলা চালানো হয়। এর আগে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...