• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ ঘুষ ও দালালের দৌরাত্ম্য, কেরানীগঞ্জের বিআরটিএ অফিসে দুদকের অভিযান প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠিতে কী বার্তা? আদালতে বিচারকের সামনেই নারী আইনজীবীকে হেনস্থা, অতঃপর…

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠিতে কী বার্তা?

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে শিগগিরই তার সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতি তিনি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন।

চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি উল্লেখ করেন।

 

চিঠির শেষ দিকে ট্রাম্প বলেন, খুব বেশি দূরের ভবিষ্যৎ নয় এমন সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন।

এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন একটি চুক্তিতে সম্মত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...